Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় গণহত্যার দায়ে ইসরাইলের বিচারের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজ্জায় গণহত্যার দায়ে ইসরাইলের বিচারের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ

Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভে করেছেন লাখো মানুষ।

এসময়, গাজ্জায় চালানো নৃসংশ গণহত্যার দায়ে দখলদার ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা ও ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) ‘আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা জানিয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। খবর আল জাজিরার।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেয় প্রায় ৫০ হাজার মানুষ। মিছিল নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় গাজ্জার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেইসঙ্গে ইসরাইলি গণহত্যার নিন্দা জানান।

এক বিক্ষোভকারী বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ন্যায়বিচার বা জবাবদিহিতা থেকে অনেক দূরে।’

আরেক বিক্ষোভকারী জানতে চান, ‘আমরা, জনগণ জানি যে ইসরাইলের এই যুদ্ধ ভুল। কিন্তু ক্ষমতায় থাকা লোকেরা কেন এটিকে ভুল বলে মনে করে না?’

ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন প্রধান অ্যান টুয়াইলন বলেন, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত সপ্তাহ পরেও কোনো সমাধান হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি একটি ধোঁয়ার পর্দা। ইসরাইল প্রতিদিন এটি লঙ্ঘন করে, মানবিক সহায়তা আটকে দেয় এবং গাজ্জায় ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে। আমরা স্থায়ী যুদ্ধবিরতি এবং গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

প্যারিস ছাড়াও লন্ডন, জেনেভা, রোম এবং লিসবনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। আয়োজকরা ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার এবং ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান।

ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য