Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকযুদ্ধবিরতি সত্ত্বেও গাজ্জায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজ্জায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজ্জায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল, সেই সাথে সহায়তার প্রবেশ বাধাগ্রস্ত করছে; যা ‘গণহত্যামূলক কার্যক্রম’ অব্যাহত রাখারই প্রমাণ বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, গাজ্জার ইসরাইলি কর্তৃপক্ষ এখনও ‘গণহত্যা চালাচ্ছে’, নতুন হামলা চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা পৌঁছানোতে বাধা দিচ্ছে, যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরাইল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; সাত সপ্তাহে ৫শত বার। চুক্তি কার্যকর হওয়ার পর ৩৪৭ ফিলিস্তিনি নিহত এবং ৮৮৯ জন আহত হয়েছেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, একই সময়ে ইসরাইলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজ্জায় বিমান হামলা চালিয়েছে, এমনকি যুদ্ধবিরতি অনুযায়ী যেসব এলাকায় তাদের অবস্থান নিষিদ্ধ, সেখানেও হামলা চালানো হয়েছে।

অ্যামনেস্টির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, ‘এখনও কোনো প্রমাণ নেই যে, ইসরাইল তার হত্যাকারী কার্যক্রমের ক্ষতিকর প্রভাব কমাতে বা নীতি পরিবর্তন করতে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। বরং তারা জোরদার নীতিমালা চালু রেখেছে, মানবিক সহায়তা ও মৌলিক সেবায় সীমাবদ্ধতা আরোপ করছে এবং ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করতে পরিকল্পিত শর্ত আরোপ করছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। ইসরাইলের গণহত্যা শেষ হয়নি।’

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য