Friday, November 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগুয়ান্তানামো থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ২ ভাই

গুয়ান্তানামো থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ২ ভাই

গুয়ান্তানামো থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ২ ভাই

মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় দুই যুগ আটক রাখার পর কুখ্যাত গুয়ান্তানামো বে সামরিক কারাগার থেকে পাকিস্তানি দুই ভাইকে মুক্তি দিয়েছে। তারা পাকিস্তানে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে।

আবদুল রাব্বানি (৫৫) ও মোহাম্মদ রাব্বানি (৫৩) নামের ওই দুই ভাই শুক্রবার ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেন।
পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ারম্যান সিনেটর মুশতাক আহমেদ খান টুইটারে তাদের মুক্তির কথা জানিয়ে বলেন, তারা ‘নির্দোষ হয়েও ২১ বছর গুয়ান্তানামো কারাগারে বন্দী ছিলেন।’

তিনি আরো বলেন, ‘কোনো বিচার হয়নি, আদালতে উত্থাপন করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের মুক্তিকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি পরে এপিকে জানান, দুই ভাইকে করাচিতে পাঠানো হচ্ছে। সেখানে তারা তাদের পরিবারের সাথে বসবাস করবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর কিউবায় মার্কিন ঘাঁটি গুয়ান্তানামো বে কারাগার স্থাপন করেন।

এই দুই ভাইকে পাকিস্তান কর্তৃপক্ষ ২০০২ সালে করাচি থেকে গ্রেফতার করে মার্কিন হেফাজতে পাঠায়। তাদের বিরুদ্ধে আল-কায়েদা সদস্যদের আশ্রয় প্রদান এবং ছোটখাট সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল।

দুই ভাই অভিযোগ করেছেন, গুয়ান্তানামো কারাগারে স্থানান্তরের আগে সিআইয়ের হেফাজতেও তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। গুয়ান্তানমো কারাগারে নির্যাতনের প্রতিবাদে অনশনও করেছিলেন তারা।

গুয়ান্তানামো বে কারাগারে সর্বোচ্চ অবস্থায় ২০০৩ সালে প্রায় ৬০০ ব্যক্তি আটক ছিলেন। যুক্তরাষ্ট্র তাদেরকে ‘সন্ত্রাসী’ বিবেচনা করত।

পাকিস্তানি দুই ভাইকে নিয়ে গুয়ান্তানামো বে কারাগার থেকে মোট ৩২ জনকে মুক্তি দেয়া হলো। এদের মধ্যে ১৮ জন হস্তান্তরযোগ্য বলে ঘোষণা করা হয়। এছাড়া তিনজনের ব্যাপারে রিভিউ করা হতে পারে, নয়জন মার্কিন সামরিক কমিশনে বিচারাধীন রয়েছেন। আর দুজন দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্র : আল জাজিরা ও দি নিউজ ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য