Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকচরম অপুষ্টিতে ভুগছে গাজ্জার ১২ হাজার শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চরম অপুষ্টিতে ভুগছে গাজ্জার ১২ হাজার শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় পাঁচ বছরের নিচে থাকা প্রায় ১২ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, অনাহারের কারণেও গাজ্জায় মৃত্যুর হার বাড়ছে।

জেনিভায় ডাব্লিউএইচও’র সদরদপ্তরে গেব্রিয়াসুস বলেন, “জুলাই মাসে গাজ্জায় চরম অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে চিহ্নিত করা হয়েছে। এক মাসে এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ।”

চলতি বছরের শুরু থেকে ২৯ জুলাই পর্যন্ত গাজ্জায় পুষ্টিহীনতার কারণে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৫ জন শিশু। এই শিশুদের মধ্যে ২৯ জনের বয়স পাঁচ বছরের নিচে ছিল।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, জুন থেকে জুলাইয়ের মধ্যে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে; ৬,৩৪৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১,৮৭৭ জনে। এর মধ্যে প্রায় আড়াই হাজার শিশু ‘চরম পুষ্টিহীনতার’ শিকার।

ডাব্লিউএইচও মহাপরিচালক গাজ্জার জন্য অবিলম্বে এবং ধারাবাহিকভাবে ব্যাপক মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সব সম্ভাব্য পথ ব্যবহার করে খাদ্য ও পুষ্টিসামগ্রী সরবরাহ বাড়াতে হবে।”

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য