Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকনেতানিয়াহুর গাজ্জা দখলের পরিকল্পনার অনুমোদন দিল ইসরাইলের মন্ত্রিসভা; সবুজ সংকেত দিলেন ট্রাম্প

নেতানিয়াহুর গাজ্জা দখলের পরিকল্পনার অনুমোদন দিল ইসরাইলের মন্ত্রিসভা; সবুজ সংকেত দিলেন ট্রাম্প

সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের ‘গাজ্জা সিটি’ দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তার সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

আজ শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়।

অ্যাক্সিওস’র প্রতিবেদন থেকে জানা যায়, ইসরাইলি সেনাবাহিনীকে গাজ্জা শহর দখলের প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রিসভা।

এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাতে জানানো হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজ্জা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার এক সাংবাদিক জানান, গাজ্জা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই পরিকল্পনাকে কার্যত ‘সবুজ সংকেত’ দিয়েছেন।

গত সপ্তাহেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজ্জা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

এরপর গত সোমবার ইসরাইলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, “গাজ্জা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।” নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা বলা হয়েছিল।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য