Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচলে গেলেন পাঁচ ধরনের আজান দেওয়া তুরস্কের জনপ্রিয় মুয়াজ্জিন

চলে গেলেন পাঁচ ধরনের আজান দেওয়া তুরস্কের জনপ্রিয় মুয়াজ্জিন

পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ধরনের আজান দেওয়া তুরস্কের জনপ্রিয় মুয়াজ্জিন রজব উয়ার মারা গেছেন। তুরস্কের বুরসা প্রদেশের বিখ্যাত গ্রিন মসজিদ নামে খ্যাত আল জামে আল আখদারের মুয়াজ্জিন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ শোক জানান।

আল-জাজিরা নেটের এক প্রতিবেদনে জানা যায়, গত ২৬ ডিসেম্বর (রবিবার) রজব উয়ার ৬১ বছর বয়সে মারা যান। তিনি ইজমিত অঞ্চলের একটি মসজিদে দীর্ঘ ২০ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ সালে তিনি পর্যটনকেন্দ্র বুরসা শহরের বিখ্যাত গ্রিন মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত হন।

তুরস্কে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ধরনের আজান দেওয়া হয়। ২০১৯ সালের এপ্রিলে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে প্রয়াত রজবকে বিশ্বের পাঁচ স্থানের অনুকরণে আজান দিতে দেখে গেছে। ভিডিওতে তিনি বলেন, ভোরবেলা সাবা স্থানের অনুসরণে আজান দেওয়া হয়। আর জোহরের আজান হিজাজের অনুসরণে দেওয়া হয়।

তিনি আরো বলেন, আসর নামাজের আজান রাসাত স্থানের অনুসরণে দেওয়া হয়। আর মাগরিব নামাজের আজান সিকা স্থানের অনুসরণে দেওয়া হয়। সময় স্বল্পতার কারণে তা দ্রুত দেওয়া হয়। সর্বশেষ এশার নামাজে প্রেমিক ও হুসাইনি স্থানের অনুকরণে দেওয়া হয়। এ সময় আওয়াজ কিছুটা বিষণ্ন থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য