Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান

চীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।

তিনি রবিবার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে।তিনি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান।

হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ।আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত যেটিকে ওয়াখান করিডোরও বলা হয়। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় এর অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

তালেবান এর আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দু’টি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নিয়েছে। হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে তালেবান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য