Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনে দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ জনের প্রাণহানি

চীনে দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ জনের প্রাণহানি

চীনে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও নয় জন।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের জিনিউতে এই ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় সময় ২৪ জানুয়ারি বিকাল ৩টা ২৪ মিনিটে জিয়াংসির জিনিউতে একটি দোকানের নিচতলায় আগুন লাগে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও নয় জন দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

চীনা সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকটি অগ্নিনির্বাপণ গাড়ি এবং অন্যান্য গাড়ি সারিবদ্ধভাবে দোকানটির সামনে দাঁড়িয়ে আছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স, সিজিটিএন

বিডি প্রতিদিন/আজাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য