Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালিতে স্বর্ণের খনি ধসে নিহত ৭৩

মালিতে স্বর্ণের খনি ধসে নিহত ৭৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। মূলত খনিটির টানেল ধসে পড়ার পর এই প্রাণহানির এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্বর্ণের খনিতে টানেল ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়। মনে হয় যেন পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল। ওমর সিদিবে নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “সেখানে ২০০ জনেরও বেশি খনি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মরদেহ পেয়েছি।”

তবে মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

উল্লেখ্য, মালি বিশ্বের অন্যতম সোনা রফতানিকারক দেশ। সূত্র: আল জাজিরা, বিবিসি, ফ্রান্স২৪

বিডি প্রতিদিন/আজাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য