Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজম্মু ও কাশ্মিরে গণভোটের আহ্বান জানাল পাকিস্তান

জম্মু ও কাশ্মিরে গণভোটের আহ্বান জানাল পাকিস্তান

জাতিসঙ্ঘের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মির অঞ্চলে গণভোটের আহ্বান জানিয়েছে পাকিস্তান। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

কাশ্মিরিরা যখন তাদের বার্ষিক আত্ম-নিয়ন্ত্রণাধিকার দিবস পালন করছে। তখন জাতিসঙ্ঘের প্রতি পাকিস্তান আহ্বান জানিয়েছে যেন তারা ওই অঞ্চলে একটি গণভোটের আয়োজন করে। কারণ, এ বিতর্কিত জম্মু ও কাশ্মির উপত্যকায় একটি গণভোট আয়োজন করার কথা বলেছিল জাতিসঙ্ঘ। যদিও বর্তমানে পাকিস্তান ও ভারত এ কাশ্মির অঞ্চলকে পুরোপুরি নিজেদের বলে দাবি করে। এছাড়া কাশ্মির অঞ্চলের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করে চীন।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইমরান খান তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ১৯৪৯ সালের ৫ জানুয়ারি তারিখে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে একটি অঙ্গীকার করেছিল যে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে জম্মু ও কাশ্মির উপত্যকায় একটি গণভোট আয়োজন করা হবে। কিন্তু, এ গণভোট এখনো আয়োজন করা হয়নি।

এছাড়া পাকিস্তানি কর্তৃপক্ষ জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে যেন কাশ্মিরে ভারতের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অবসান হয়।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য