Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজার্মানিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

জার্মানিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

জার্মানির হামবুর্গের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু করেছে আল-নুর ওয়াকফ। শুক্রবার থেকে রবিবার (১১-১৩ নভেম্বর) তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতার প্রধান ব্যবস্থাপক ড. তালাল হাদি জানান, কুয়েতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও লেখক ড. সাআদ আল-সাবাহের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উত্তীর্ণ ইউরোপীয় দেশগুলোর হাফেজদের শায়খ আবদুল্লাহ আল-মুবারক আল-সাবাহ পুরস্কার দেওয়া হবে।

পবিত্র কোরআন হিফজ, চর্চায় মুসলিমদের উদ্বুদ্ধ করতে এবং ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ড. তালাল হাদি আরো জানান, কভিড-১৯ বৈশ্বিক মহামারির পর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। কুয়েতের আন্তর্জাতিক দাবত্য সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটি অর্গানাইজেশনের সার্বিক তত্ত্বাবধানে তা শুরু হয়। এতে ইউরোপসহ ৩৩টি দেশের প্রতিযোগী এবং আন্তর্জাতিক হিফজ বিচারকরা অংশ নেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চারটি বিভাগে শুরু হয়। প্রথম বিভাগ হলো, পূর্ণ কোরআন হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। দ্বিতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। তৃতীয় বিভাগ হলো, পবিত্র কোরআনের ১০ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৮ বছর হতে হবে। চতুর্থ বিভাগ হলো, পবিত্র কোরআনের ৫ পারা হিফজ। এতে প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ১৬ বছর হতে হবে।

     সূত্র : আল-মুজতামা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য