Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরট্রাম্প এলে বাড়বে মূল্যস্ফীতি, নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদের বিবৃতি

ট্রাম্প এলে বাড়বে মূল্যস্ফীতি, নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদের বিবৃতি

নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি ‘অনেক ভালো’।

অর্থনীতিবিদেরা বলছেন, ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর অনেক শুল্ক আরোপ করতে চান। এতে মার্কিন ক্রেতারা কেনেন এমন অনেক পণ্যের দাম বেড়ে যাবে।বিবৃতিতে তারা বলেন, অর্থনৈতিক বিভিন্ন নীতি নিয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও একটি বিষয়ে আমরা একমত যে, জো বাইডেনের অর্থনৈতিক এজেন্ডা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো।

তারা বলেন,  আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য এলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস প্রথম বিবৃতিটি নিয়ে খবর প্রকাশ করে।

বিবৃতিতে সই করা অর্থনীতিবিদদের মধ্যে রয়েছেন, ২০০১ সালের নোবেলজয়ী জোসেফ স্টিগলিজ এবং ২০১৫ সালের বিজয়ী স্যার অ্যাঙ্গাস ডিটন।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে।

গত দুই বছরে মূল্যস্ফীতি অনেকটা কমে এলেও এখনও অনেক মার্কিন ক্রেতা বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে খুশি নন। সমীক্ষায় এমনটি দেখাচ্ছে

ট্রাম্প বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বসানোর অঙ্গীকার করেছেন। চীনা পণ্যের উপর সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক বসানো হতে পারে।  

অনেক মার্কিন নাগরিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন। মূল্যস্ফীতি অনেক কমে এসেছে৷ তবে ট্রাম্পের কারণে এটি আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য