Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে

ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে

ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার আবারো সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ওপর জোর দিয়ে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ইরাক ত্যাগের কথা রয়েছে। গতমাসে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি চলতি বছরের শেষ নাগাদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে খবর দিয়েছিলেন।

এছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়ার আগে বলেছিলেন, তার দেশে মার্কিন সেনা উপস্থিতির আর প্রয়োজন নেই এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ছাড়াই ইরাকের সেনাবাহিনী নিজ দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম। তিনি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন এবং দুপক্ষই সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছান। আমেরিকার সাথে ওই সমঝোতা অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ ইরাক থেকে অবশ্যই সব মার্কিন সেনাদের চলে যেতে হবে।

সম্প্রতি পাশ্চাত্য ও সৌদি আরবের গণমাধ্যমগুলো দাবি করেছে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা সেদেশে থেকে যাবে। এ দাবির প্রতিক্রিয়ায় ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার বলেছেন, ওই সময়ের মধ্যে মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাক ছাড়তে হবে এবং ইরাকে তাদের থেকে যাওয়া নিয়ে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা সঠিক নয়।

তিনি এক বিবৃতিতে বলেছেন, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে যাবে তবে ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার জন্য কিছু সামরিক বিশেষজ্ঞ ইরাকে মোতায়েন থাকবে।

আমেরিকা এমন সময় ইরাকে তাদের সেনা মোতায়েন রাখার কথা বলছে যখন ইরাকের জনগণ ও বিভিন্ন সশস্ত্র গ্রুপ সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানাচ্ছে। ইরাকের পার্লামেন্টেও বিদেশী সেনা প্রত্যাহারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন সেনারা শেষ পর্যন্ত আদৌ সেনা প্রত্যাহার করবে কিনা তা নিয়ে সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে।
সূত্র : পার্সটুডে


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য