Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর'যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করছে'

‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করছে’

বিশ্বের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করা এবং বিভক্তি ও গোলযোগ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে গণবিধ্বংসী মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

গত ৯ ও ১০ ডিসেম্বর মার্কিন সরকার কথিত গণতন্ত্র সম্মেলনের আয়োজন করে। এতে বিশ্বের অন্তত ১১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয় তবে চীন ও রাশিয়ার মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপর চীনের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো।

মার্কিন গণতন্ত্র সম্মেলনের বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করে আসছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ সাজিয়ে ও সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটিয়ে থাকে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র অনলাইন বিবৃতিতে আরো বলেন, বিভক্তি এবং সংঘর্ষ উসকে দেয়ার জন্য আমেরিকা গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন গণতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ বলেও তিনি উল্লেখ করেছেন।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য