Thursday, November 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্ক ও সিরিয়ায় আবার ভূমিকম্প : নিহত ৩

তুরস্ক ও সিরিয়ায় আবার ভূমিকম্প : নিহত ৩

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় আবার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৬.৪। তুরস্ক-সিরিয়ার সীমান্তের এই ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছে। চলতি মাসের প্রথম দিকে দুটি ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই নতুন আঘাত লোকজনকে ভীত-সন্ত্রস্ত্র করেছে। প্রথম দুটি ভূমিকম্পে ৪৭ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, তুরস্কের সর্বদক্ষিণের প্রদেশ হাতেইয়ের দুই কিলোমিটার (১.২ মাইল) নিচে ছিল এর কেন্দ্র।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, নতুন ভূমিকম্পে তিনজন নিহত এবং দুই শতাধিক লোক আহত হয়।

ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ৮টায় আঘাত হানে এবং হাতেইয়ের রাজধানী আনতাকিয়া ও আদানাতেও প্রবলভাবে অনুভূত হয়।

কয়েক মিনিট পরে দ্বিতীয় আরেকটি কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৮।
তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়া আনাদুলু জানিয়েছে, ভূমিকম্পটি সিরিয়া, জর্ডান, ইসরাইল ও মিসরেও অনুভূত হয়েছিল।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য