Friday, September 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘গোমাংস খাই, বিজেপিও করি, অসুবিধা কিসের’ : মেঘালয়ের বিজেপি সভাপতি

‘গোমাংস খাই, বিজেপিও করি, অসুবিধা কিসের’ : মেঘালয়ের বিজেপি সভাপতি

ভারতের মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির মধ্যে আবার ‘গোমাংস’ বিতর্ক শুরু হয়েছে। মেঘালয় বিজেপির সভাপতি আর্নেন্ট মাওরি বলেছেন, ‘আমি গোমাংস খাই এবং আমি বিজেপিতে আছি। এতে কোনো সমস্যা নেই।’

শুধু তাই নয়, সোমবার ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে আর্নেস্টের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে কোনো গির্জার উপর কোনো আক্রমণ হয়নি এবং পদ্ম-শিবিরে ‘গোমাংস’ খাওয়ার উপর কোনো বিধিনিষেধ নেই। তার কথায়, ‘বিজেপিতে জাতপাত, ধর্ম, খাদ্যাভ্যাসের রাজনীতি হয় না।’ সঙ্ঘ পরিবারের ‘ঘোষিত অবস্থান’ থেকে সরে এসে মেঘালয় বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ওই রাজ্যে।

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভার নির্বাচন। তার উত্তর-পূর্ব ভারতের খ্রিস্টান গরিষ্ঠ ওই রাজ্যের ভোটদাতাদের পাশে পেতেই আর্নেস্টের এমন মন্তব্য বলে ভোট পণ্ডিতদের একাংশের ধারণা। কারণ, মেঘালয়ের একটা বড় অংশের মানুষ, যারা গোমাংস খান, তারা বিজেপি-র ‘গোমাংস’ নিষিদ্ধ রীতির সাথে ভালোভাবেই পরিচিত। আর্নেস্টের মন্তব্য ওই ভাবমূর্তি ভাঙার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।

২০১৭ সালে মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গোমাংস’ ভোজের আয়োজন করেছিলেন মেঘালয়ের প্রদেশ বিজেপি নেতাদের একাংশ। ওই সময় সে রাজ্যের বিজেপি নেতৃত্বের অন্দরে প্রবল মতবিরোধ শুরু হয়েছিল। মেঘালয় বিজেপির নেতা তথা তৎকালীন মন্ত্রী শানবর সুল্লাই প্রকাশ্যে ‘গোমাংস’ খাওয়ার পক্ষে সুপারিশ করায় তাকে ভর্ত্সনা করেছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য