Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্ক সফরে যাবেন নেতানিয়াহু

তুরস্ক সফরে যাবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য আগামী ২৮ জুলাই তুরস্ক সফর করবেন। বৃহস্পতিবার রাতে উভয় নেতার দপ্তর থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মাত্র কয়েকদিন পর নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানানো হবে। আব্বাস আগামী ২৫ জুলাই তুরস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, নেতারা ‘তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

নেতানিয়ার কার্যালয় নিশ্চিত করেছে যে ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর থেকে কোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটি প্রথম তুরস্ক সফর। তুরস্কের কূটনৈতিক এ পদক্ষেপ এমন এক সময় গ্রহণ করা হলো যখন অধিকৃত পশ্চিম তীরে বছরের পর বছর ধরে সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।

গত এপ্রিলে জেরুজালেমের গুরুত্বপূর্ণ আল-আকসা মসজিদের ভিতরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর ফলে সেখানে ইসরায়েলি পুলিশকে পবিত্র এ স্থানের অভ্যন্তরে ফিলিস্তিনিদের সঙ্গে লড়াই করতে দেখা যায়।

২০১৮ সালের মে মাসে গাজায় ইসরইয়েলি সেনাবাহিনীর হাতে প্রায় ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পর তুরস্ক তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং আঙ্কারায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার করে।

এর জের ধরে ইসরাইল জেরুজালেমে নিযুক্ত তুর্কি কনসাল জেনারেলকে বরখাস্ত করে পাল্টা প্রতিশোধ গ্রহণ করে। ইত্তেফাক/এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য