Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণে আগুন

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।

দুবাইয়ের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে প্রথমে জানায়, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।” বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এরপর দুবাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়। দুবাইয়ের গভর্নরের গণমাধ্যম অধিদপ্তর পরে এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উচ্চ আকাশে একটি অগ্নিগোলক উঠে যেতে দেখা যায়। তবে এ ঘটনায় কারও হতাহত হওয়া বা জেবেল আলী বন্দর কিংবা পার্শ্ববর্তী জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

জেবেল আলী বন্দরের আশপাশের অধিবাসীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাহাজটিতে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটের ওই বিস্ফোরণের ঝাঁকুনি বন্দর থেকে ২৫ কিলোমিটার দূরের অধিবাসীরাও অনুভব করেছেন।

এপির দুবাই সংবাদদাতা ক্লিমেন্স লেফাইক্স জানান, তিনি তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে প্রথমে আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখতে পান এবং এরপর প্রচণ্ড শব্দে তার বাসভবনের জানালার কাচ কেঁপে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য