Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠাবে কাতার

লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠাবে কাতার

লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি।
তিনি বলেছেন, লেবাননের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেদেশের সেনাবাহিনীর জন্য আগামী একবছর প্রতিমাসে ৭০ টন করে খাদ্যসামগ্রী পাঠানো হবে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরের পর এই ঘোষণা দেন। তিনি দ্রুত রাজনৈতিক সংকট সমাধান করে নয়া সরকার গঠনের জন্য লেবাননের সব পক্ষের প্রতি আহ্বান জানান।


কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, লেবাননের সংকট সমাধানে কাতার নানাভাবে সহযোগিতা করতে পারে। কাতার সরকারের সহযোগিতাকে লেবাননের সরকার ও জনগণ স্বাগত জানাবে।


বিশ্বব্যাংক বলেছে, লেবানন ১৮৫০ সালের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে লেবাননে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণ এবং কয়েকটি দেশের নানামুখী ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়। সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য