Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেড় হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত

দেড় হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত

মাত্র ১১ দিনে আবাসন এবং চাকরিবিধি লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গত কয়েক দিনে ১ হাজার ৪৭০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

কুয়েত সরকারের অবৈধ ও আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে কুয়েতের সব অঞ্চলে গ্রেফতার অভিযান চলছে বলে সূত্রটি জানিয়েছে।

গত ১০ দিন ধরে কুয়েতের আবাসনবিষয়ক তদন্ত বিভাগ আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

কুয়েতের আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনের ঘটনা গত বছরের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে ৪০ হাজারের বেশি প্রবাসীকে আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। আর চলতি বছরের গত কয়েক দিনেই প্রায় ৪০ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত বছর ৪২ হাজার ৮৫০ জন অভিবাসীকে গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য