Sunday, June 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলেবানন সীমান্তে ইসরাইলি হামলায় নিহত ৪

লেবানন সীমান্তে ইসরাইলি হামলায় নিহত ৪

ইসরাইল সৈন্যরা বিতর্কিত সীমান্ত এলাকায় লেবানন থেকে প্রবেশ করা চারকে গুলি চালিয়ে হত্যা করেছে। সেনাবাহিনী বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধের ১০০তম দিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর তারা নিহত হলো। খবর এএফপি’র।


গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, বিতর্কিত একটি সীমান্ত এলাকায় টহলরত সৈন্যরা লেবানন থেকে ইসরাইল ভূখণ্ডে প্রবেশ করা একটি গ্রুপকে শনাক্ত করে। এ সময় তারা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এমন পরিস্থিতিতে সৈন্যরাও পাল্টা গুলি চালায়। এতে চারজন নিহত হয়।

এ মাসের শুরুতে বৈরুতের উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নেতা সালেহ আল-আরুরি নিহত হওয়ার পর সীমান্ত উত্তেজনা অনেক বেড়ে যায়। সেখানে হামলার ঘটনায় ইসরাইলকে জোরালোভাবে দায়ী করা হয়।

এএফপি’র হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে সীমান্তে সহিংসতায় ১৯০ জন নিহত হয়। এদের মধ্যে তিন সাংবাদিকসহ ১৪০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ২০ জনের অধিক বেসামরিক নাগরিক রয়েছে।

এ দিকে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া হিসাব মতে, ইসরাইলের উত্তরে বিভিন্ন হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে এক মাস ধরে যুদ্ধ চলেছিল।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য