Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া...

দেশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায় – মাননীয় খতীব, জাতীয় মসজিদ

দেশের প্রধান জাতীয় মসজিদের মাননীয় খতীব সরাসরি ও কঠোর ভাষায় বলেছেন, “সঙ্গীত শেখানো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যায় না। জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে জনগণের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করবেন না।”

তিনি আরও বলেন, “জাতির মূল্যবোধ রক্ষা করা সরকারের দায়িত্ব। জনগণের বিরুদ্ধে গিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায়।”

খতীব উল্লেখ করেন, “ইউনুস সরকারের আমলে স্থগিত হওয়া বিষয় বাতিল করার কথা, কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা আবার বাস্তবায়নের সুপারিশ করছে।”

সংস্কৃতি মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “যদি দেশ ও মুসলিম জনগণের উপর ভিনদেশী সংস্কৃতি বাস্তবায়ন করতে চান, তাহলে সেই মন্ত্রণালয়ে থাকার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “একটা বৃহৎ মুসলিম সমাজব্যবস্থায় মুসলিম ধর্মের বিরুদ্ধে কাউকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় না।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এদেশের সবকিছুই ইসলামের অধীনেই হতে হবে।”

দেশের প্রধান ও শাসকগোষ্ঠীর প্রতি আহ্বান – বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া

SourceThe Aasr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য