Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২৬ শিশুর, ৩ দিনের শোক

নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২৬ শিশুর, ৩ দিনের শোক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। খবর এনডিটিভির।

এনডিটিভি ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাস সাতেক আগেও রাজধানী নিয়ামেতে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল। 

মারাদি শহরের মেয়র চাইবো আবু বাকার অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেন, অগ্নিকাণ্ডে ২৬ জন শিশুর প্রাণ গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো ১৩ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজারে বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল। শ্রেণিকক্ষের অভাবে অনেক সময় খোলা আকাশের নিচে পাঠদান হয়। আর যেসব শ্রেণিকক্ষ আছে, সেগুলোতেও শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকে।

কাঠ-খড়ের ভবন হওয়ায় প্রায়ই বিভিন্ন বিদ্যালয়ে আগুন লাগে। তবে সোমবারের ওই অগ্নিকাণ্ড বেশ বড় ধরনের। আজ মঙ্গলবার থেকে সে দেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য