Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনামাজ পড়ে সাইকেল পেল ৯ কিশোর

নামাজ পড়ে সাইকেল পেল ৯ কিশোর

কুমিল্লায় জামায়াতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ জন কিশোর। কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও জামে মসজিদের উদ্যোগে ৮ থেকে ২০ বছর বয়সী ছেলেদের তাকবীর উলার সাথে একটানা ৪১ দিন সকল নামাজ জামায়াতের সাথে আদায় করে। প্রতিযোগিতায় ৩৯ অংশগ্রহণ করে বিজয়ী হয় ৯ জন।

শুক্রবার বাদ জুমা মসজিদ কমিটির উদ্যোগে বিজয়ীদের মাঝে সাইকেল পুরস্কার দেয়া হয়। বিজয়ীরা হলেন হালগাঁও গ্রামের মোঃ সায়মন ইসলাম সানি, ফাহিম, শান্ত, মহিবুল্লাহ, রিজওয়ান, সাইদ, মেহেদী হাসান, মিনহাজ ও তাজজীদ।

Bangladesh Pratidin
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল জলিল, মো. মনিরুল ইসলাম, নুরুল ইসলাম ও মো. শাহআলম।
বিডি প্রতিদিন/এ মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য