Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাহিদ-আখতারের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল

নাহিদ-আখতারের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল

নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-নাগরিকের নতুন দল। রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির শীর্ষ চার পদের অন্য দুটিতে মুখ্য সংগঠক পদে সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ আসতে পারেন। 
আগামী ২৪শে ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন। আহ্বায়ক পদে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিত বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে। এ পদের অন্যতম আরেক দাবিদার ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এনিয়ে দুইজনের অনুসারীরা প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন। রোববার নাগরিক কমিটির সাধারণ সভাও বয়কট করেন জুনায়েদ অনুসারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য