Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির কারণে হয়রানি ও দুর্নীতির অভিযোগ করে আসছেন সেবাগ্রহিতারা। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের এই বিধান বাতিল করছে সরকার। এখন থেকে পাসপোর্টে পেতে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’ এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য