Wednesday, July 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র কাবা প্রাঙ্গণে শিশুদের উপহার

পবিত্র কাবা প্রাঙ্গণে শিশুদের উপহার

পবিত্র মসজিদুল হারামের মুসল্লিদের সেবায় অংশ নিয়েছে মক্কার আল-কাশিফ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মুসল্লিদের বিভিন্ন ধরনের সেবায় অংশ নেয় তারা। গত ১৮ জানুয়ারি মক্কার ঐতিহ্যবাহী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান নারীদের জনসংযোগ ও স্বেচ্ছসেবা বিভাগের প্রধান বাশায়ির বিনতে আবদুল আজিজ আল-বুনয়ান।

তিনি জানান, কিন্ডারগার্টেনের ২০ শিশুকে অভ্যর্থনা জানানো হয়েছে। তাদের পবিত্র কাবাঘর, সাফা ও মারওয়া পর্বত ও পবিত্র মসজিদুল হারামের বিভিন্ন স্থাপনা দেখানো হয়। এই সময় মসজিদে অনুষ্ঠিত মজলিসে অংশ নেয় তারা। তাদের কাছে মসজিদে প্রবেশের শিষ্টাচার, কোরআন ও হাদিস পাঠের গুরুত্ব, নবী-রাসুলদের ঘটনাসহ ইসলামী জ্ঞান তুলে ধরা হয়।

জেনারেল প্রেসিডেন্সির ওয়েবসাইট থেকে জানা যায়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়। এই সময় শিক্ষার্থীদের পবিত্র কাবাঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হয়।

মসিজদুল হারামের জনসংযোগ ও সম্পর্ক বিভাগের নারী শাখার সমন্বয়ক নাদা বিনতে আবদুল্লাহ মালিকি জানান, পবিত্র কাবা প্রাঙ্গণ পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়। তাদের কাছে মসজিদের স্বেচ্ছাসেবা কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। এর মধ্যে তারা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়। শিক্ষার্থীরা পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। সূত্র : হারামাইন ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য