Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে সুদ হারাম বিষয়ক সেমিনার, যা আলোচনা হলো

পাকিস্তানে সুদ হারাম বিষয়ক সেমিনার, যা আলোচনা হলো

পাকিস্তানে সুদভিত্তিক অর্থব্যবস্থার সমাপ্তির জন্য বাস্তব ও কার্যকর পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনায় বসেছেন দেশটির বিভিন্ন ঘরানার শীর্ষ উলামায়ে কেরাম, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাকিস্তানের বন্দর নগরী করাচিতে আল ইকতিসাদুল ইসলামি ও এফপিসিসিআই-এর আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

হুরমাতে সুদ শীর্ষক সেমিনারটির প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিখ্যাত আলেম মুফতি মোহাম্মাদ তাকি উসমানি বলেন, দেশ থেকে সুদের অভিশাপ দূর করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, মুসলমানদের মাঝে সুদ হারাম হওয়ার ব্যাপারে কোনো মতবিরোধ নেই। এজন্য সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থাকে বাস্তবে প্রয়োগ করতে হবে।

বিশ্বের অন্যতম এ ইসলামি অর্থনীতিবিদ বলেন, আজকের এ সেমিনারে পাকিস্তানের বিভিন্ন ঘরানার শীর্ষ উলামায়ে কেরাম, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা উপস্থিত হয়েছেন। শরিয়তের বিধান বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এর জন্য স্বশস্ত্র লড়াই জায়েজ নয়। তিনি অর্থমন্ত্রী, এস্টেট ব্যাংকের গভর্নর ও ন্যাশলান ব্যাংকের গভর্নরের নিকট সুদমুক্ত অর্থব্যবস্থা বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সেমিনারে তিনি আরো বলেন, এই সেমিনারের উদ্দেশ্য হলো, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট জোরালো আবেদন জানানো, সুদভিত্তিক অর্থব্যবস্থার সমাপ্তির জন্য বাস্তব ও কার্যকর পদ্ধতির প্রয়োগ শুরু করা। চিন্তা ও মতাদর্শগত মতবিরোধ জ্ঞানী ও প্রাজ্ঞজনদের ভেতরেই সীমাবদ্ধ রাখা উচিত। সুদমুক্ত ব্যাংকিং ও অর্থব্যবস্থা সঠিকভাবে চালুর জন্য তিনি একটি ট্যাক্সফোর্স গঠনেরও প্রস্তাব দেন। তিনি দেশের অর্থবিষয়ক প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের প্রতি সাহস করে ইসলামি ব্যাংকিং ও অর্থব্যবস্থার বাস্তব প্রয়োগ শুরু করার ওপর জোর দেন। সুদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারের আয়োজক সংগঠন এফপিসিসিআই-এর সভাপতি সুলায়মান চাওলা বলেন, ব্যবসায়ী মহল সুদকে হারাম মনে করেন। আমরা কেন্দ্রীয় সরকার ও আদালতের সিদ্ধান্তকে আন্তরিক সাধুবাদ জানাই। অর্থমন্ত্রীর চেষ্টার সাথে আমরা একমত। ব্যাংক সেক্টরে সুদবিহীন ব্যবস্থা চালু করা ও ইসলামি ব্যাংকিং সহজ করা অতি জরুরি। দেশের জাতীয় বাজেটের সিংহভাগ সুদ পরিশোধে ব্যয় হয়ে যায়।

পাকিস্তানের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিফ হাবিব বলেন, সুদের অভিশাপে পাকিস্তান রাষ্ট্র হাবুডুবু খাচ্ছে। সুদবিহীন ইসলামি ব্যাংকিং ব্যবস্থা দ্রুত কার্যকর করা আবশ্যক।

এছাড়া সেমিনারে দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সুদবিহীন অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা, প্রয়োগ ও কার্যকরের পন্থা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইসহাক দার, কেন্দ্রীয় ধর্মমন্ত্রী মুফতি আব্দুশ শাকুর, সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টিসুরি, খাইবর পাখতুনখোয়া প্রদেশের গভর্নর গোলাম আলি, পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক জোট পিডিএম-এর সভাপতি ও জমিয়তে ইলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামির সভাপতি সিরাজুল হক, মুফতি মুনিবুর রহমান প্রমুখ।

সূত্র : ডেইলি জঙ্গ ও জিও নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য