Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রতিবেশীর ব্যবহারে মুগ্ধ হয়ে ফরাসি মা ও মেয়ের ইসলাম গ্রহণ

প্রতিবেশীর ব্যবহারে মুগ্ধ হয়ে ফরাসি মা ও মেয়ের ইসলাম গ্রহণ

মুসলিম প্রতিবেশীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে মেয়েসহ এক ফরাসি মা ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) তুরস্কের আইডেন প্রদেশের এক মসজিদে তাঁরা ইসলাম গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও মেয়ের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই তাঁদের অভিনন্দন জানাতে থাকেন। ভিডিওতে একজন তুর্কি ইমামের সামনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, মা ও মেয়েকে তুর্কি ইমামের মুখে মুখে কালেমা পাঠ করেন। কালেমা পাঠের সময় তাদের পাশে একজন হিজাবি নারীকেও দেখা যায়। এ সময় মা ও মেয়েকে তুর্কি ভাষা অনুবাদ করে দিতে একজন ফরাসি দোভাষীও উপস্থিত ছিলেন।

মা ও মেয়ের ইসলাম গ্রহণের ঘটনায় সমাকি যোগাযোগা মাধ্যমে অনেকে তাদের অভিবাদন জানান। অনেকে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ, ইসলামফোবিয়া ও ঘৃণার পরিবেশ ক্রমাগত বাড়ছে। তবে এসবের মধ্যেও ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য