Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনে ইসরাইলের ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইউরোপীয়দের আহ্বান

ফিলিস্তিনে ইসরাইলের ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইউরোপীয়দের আহ্বান

জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, হল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড ও সুইডেন এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের পশ্চিম তীর ও অন্যান্য অঞ্চলে অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা থেকে ইসরাইলকে সরে আসতে হবে। বৃহস্পতিবার ইউরোপীয়দের পক্ষ থেকে ইসরাইলকে এমন আহ্বান জানানো হয়।

ইউরোপীয় দেশগুলোর এ যৌথ বিবৃতিটি স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। ওই যৌথ বিবৃতিতে তারা বলেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইল নতুন করে যে তিন হাজার অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা করছে তা থেকে বিরত থাকতে হবে।

ওই ১২ ইউরোপীয় দেশ ইসরাইলের এ পরিকল্পনার বিষয়ে বলেছে, ইসরাইলের এ অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। এ অবৈধ ইসরাইলি পরিকল্পনার কারণে যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হচ্ছে তা নস্যাৎ হয়েছে।

ইউরোপীয় দেশগুলো দু’দেশকে (ইসরাইল ও ফিলিস্তিন) জাতিসঙ্ঘের ২৩৩৪ নম্বর প্রস্তাবের প্রতি শ্রদ্ধা জনানোর কথা বলেন। জাতিসঙ্ঘের ওই প্রস্তাব অনুসারে, ইসরাইলের এ ইহুদি বসতি নির্মাণে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা সম্পূর্ণ অবৈধ।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য