Thursday, July 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ১০০ স্থান দখল করে বসতি স্থাপনের পরিকল্পনা করছে...

ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ১০০ স্থান দখল করে বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল

ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের ‘এ’ অঞ্চলের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো।

মঙ্গলবার (৩০ জুন) ইসরাইল হাইয়োম পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘সেটলার ফার্মস অ্যাসোসিয়েশন’ এবং ‘হাভাত ফোরাম’ এই পরিকল্পনা তৈরি করেছে। এর লক্ষ্য হলো অধিকৃত ভূখণ্ডের মানচিত্রকে মৌলিকভাবে বদলে দেওয়া।

প্রস্তাবে ‘বাস্তবায়নের দিন’ হিসেবে আখ্যায়িত একটি দিনে পশ্চিম তীরের প্রায় ১০০টি কৌশলগত স্থানে বাহিনী মোতায়েন করার রূপরেখা দেওয়া হয়েছে। জানা গেছে, এসব স্থান ‘এ’ অঞ্চলে অবস্থিত।

১৯৯৫ সালের অসলো-২ চুক্তি অনুযায়ী এই অঞ্চলটির প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে রয়েছে।

ইসরাইলি পত্রিকাটির মতে, পরিকল্পনাটি ইসরাইলি সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এতে ফিলিস্তিনের প্রধান শহরগুলো অন্তর্ভুক্ত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের, পিএলও, অধিভুক্ত অ্যান্টি-ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিটির সভাপতি মুয়াইয়াদ শাবান এ প্রস্তাবকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার ক্ষেত্রে ইসরাইলের একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি দাবি করেন, এটি অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর কোনো স্বাধীন উদ্যোগ নয়। বরং এর মধ্য দিয়ে ডানপন্থি ইসরাইলি সরকারের অনুসরণ করা বৃহত্তর নীতিরই প্রতিফলন ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের শহর ও নগরগুলোতে হামলা চালায়। এসব হামলায় প্রায়ই গ্রেফতার, মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালানো হয়।

ফিলিস্তিনিদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদারদের হামলায় ১ হাজার ১৭৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১২ হাজার ৬৬৬ জন আহত এবং প্রায় ২৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য