আবারো গাজায় প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল। তেলআবিব জানিয়েছে, দেশের উত্তরে ইরানের হামলার পর তারা প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রাফাহ ক্রসিং এবং কেরেম শালোমও রয়েছে, যা গাজায় মানবিক সহায়তা প্রবেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ইসরাইল বলছে, এই পদক্ষেপটি বেশ কিছু প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। তাদের দাবি, প্রবেশপথ এই পথ বন্ধের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের যুক্তি, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে উপত্যকায় যে বিপুল পরিমাণ খাদ্য প্রবেশ করেছে, তা জনসংখ্যার পুষ্টি চাহিদার চেয়ে অনেক বেশি।
ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল আগেও গাজায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল, যার মধ্যে ফেব্রুয়ারিতে অল্প সময়ের জন্য বন্ধ রাখাও অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: বিবিসি
