Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকবানোয়াট অজুহাতে গাজ্জায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল: এরদোগান

বানোয়াট অজুহাতে গাজ্জায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল: এরদোগান

ইসরাইল বারবার ‘বানোয়াট’ অজুহাতে গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, ইসরাইলের উস্কানি সত্ত্বেও হামাস ‘ধৈর্যের সঙ্গে’ তার প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের কর্মকাণ্ড যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টাকে দুর্বল করছে।

শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গাজ্জায় সাংবাদিকদের হত্যার বিষয়ে পর্যাপ্ত প্রতিবেদন করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, ‘গাজ্জায় ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তারপও প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থাগুলো নীরব রয়েছে।’

তিনি বলেন, ইসরাইলের গণহত্যা উপেক্ষা করা বা চুপ থাকা তাদেরকে সহায়তা ও প্ররোচনা দেয়ার শামিল। এই বিষয়ে আঙ্কারার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিষয়ে কখনো চুপ থাকিনি এবং কখনো থাকব না।’ তুরস্ক গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা জোরদার করছে বলেও জানান তিনি।

এরদোগান জোর দিয়ে বলেন, আঙ্কারা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করছে। এসময় দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য