Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বের শীর্ষ তালিকায় সৌদির চার বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষ তালিকায় সৌদির চার বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষ এক শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে সৌদি আরবের চারটি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষস্থান লাভ করে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ন্যাশনাল একাডেমি অব ইনভেন্টরস কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থান লাভকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—১৮৭টি পেটেন্ট নিয়ে সারা বিশ্বে চতুর্থ স্থান লাভ করে কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি, ৯১টি পেটেন্ট নিয়ে ২৫তম স্থান লাভ করে কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল, ৪৫টি পেটেন্ট নিয়ে ৫৮তম স্থান লাভ করে ইমাম আবদুর রহমান বিন ফয়সাল ইউনিভার্সিটি এবং ৪০টি পেটেন্ট নিয়ে ৬৮তম স্থান লাভ করে কিং সাউদ বিশ্ববিদ্যালয়।

সামপ্রতিক সময়ে শিক্ষা খাতে ব্যাপক উৎকর্ষতা লাভ করছে সৌদির বিশ্ববিদ্যালয়গুলো। গবেষণা ও উদ্ভাবন পদ্ধতিকে আরো উন্নত করাই দেশটির শিক্ষামন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। এ দুই খাতের সব চ্যালেঞ্জ চিহ্নিত করে কৌশলগত পরিকল্পনা গ্রহণসহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।

 সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য