Monday, November 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার...

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় জনপ্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই পরিবারের পরিচালক সংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাবও রয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর সংশোধনী খসড়া চূড়ান্ত করেছে। রাজনৈতিক প্রভাব কমানোসহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে এতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

খসড়ায় মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়ার অযোগ্য ঘোষণার পাশাপাশি রাজনৈতিক পদধারীদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগেও নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।

একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য ব্যাংকের পরিচালক থাকার বিধান কমিয়ে দুজন করার প্রস্তাব করা হয়েছে। পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালকও দুজনের পরিবর্তে একজন রাখার কথা বলা হয়েছে। অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক দখল, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় পারিবারিক আধিপত্য কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব রয়েছে। টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হওয়া যাবে না। এ ছাড়া সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক দুই-তিনজনের পরিবর্তে তিন-চারজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক দুজনের পরিবর্তে তিনজন রাখার কথা বলা হয়েছ।

পরিচালকের পদ শূন্য হলে ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। পুনঃতফসিলের মাধ্যমে ঋণ নিয়মিত করার সুযোগও থাকবে না। পাশাপাশি কোনো পরিচালক টানা তিন মাসের বেশি সভায় অনুপস্থিত থাকতে পারবেন না; বছরে একবার এর ব্যতিক্রম অনুমোদনের সুযোগ থাকবে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ করলে বাংলাদেশ ব্যাংক পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ এবং প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো বা কমানোর ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর উদ্যোগটিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ৫০ শতাংশ করা উচিত। তাঁর মতে, দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ব্যাংকের শেয়ার কেনার সুযোগ আরও বাড়ানো যেতে পারে, তবে ব্যক্তির ক্ষেত্রে নয়। তিনি আরও মনে করেন, মন্ত্রী, এমপি, সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিচারপতি বা বিচারকদের ব্যাংক পর্ষদে থাকা উচিত নয়। ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংক অর্ডার ও সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইনও সংসদে পাস করা জরুরি।

সূত্রঃ প্রথম আলো 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য