Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভাঙনে যমুনার পেটে গেল জামালপুরের ২ শতাধিক বাড়িঘর

ভাঙনে যমুনার পেটে গেল জামালপুরের ২ শতাধিক বাড়িঘর

যমুনার ভাঙনে জামালপুরের মাদারগঞ্জের পাকরুল গ্রামের ২ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে।  গত এক মাস ধরে চলা এই ভাঙনে আরও পাঁচ শতাধিক বাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন ঠেকাতে তেমন উদ্যোগ নেই বলে অচিরেই এই গ্রামটি নদী গর্ভে বিলিন হতে পারে শঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা জানান, বিগত দুই বছর থেকে এই এলাকায় নদী ভাঙন চলছে। ক্রমাগত নদী ভাঙনের কয়েকশ একর ফসলী জমিসহ বাড়ি ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তবে ভাঙন রোধের কোনো কাজ হচ্ছে না।

নদী ভাঙনের এলাকা সরেজমিনে দেখা গেছে, যমুনা নদী থেকে বড় বড় ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পতিভাবে অবৈধ বালু তোলা হচ্ছে। ফলে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে অচিরেই পাকরুল গ্রামটি নদীগর্ভে বিলিন হয়ে যাবে।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল আলম জানান, নদী ভাঙন রোধে পানিউন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার জন্য বরাদ্দ করেছে। এখনো তা শুরু শুরু হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, নদী ভাঙন কবলিত লোকজনের জন্য এখনো বরাদ্দ আসেনি। তবে তালিকা পাঠানো হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে।     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য