Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে ওয়াইসি-ইরানির টুইটার বিতর্ক

মুসলিম জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে ওয়াইসি-ইরানির টুইটার বিতর্ক

ভারতে মুসলিম জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির মধ্যে শুক্রবার এক টুইটার বিতর্ক হয়েছে।

ভারতীয় মুসলমানদের জনসংখ্যা নিয়ে লোকসভায় স্মৃতি ইরানির মন্তব্যের উদ্ধৃতি দিয়ে ওয়াইসি বলেছিলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে মুসলিম জনসংখ্যা ‘২০ কোটির বেশি হবে না’। অথচ ডানপন্থী দলগুলো বিশ্বাস করে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। তারা যদি মৌলিক গণিত না বোঝে, আমি আশা করি, তারা অন্তত মোদি সরকারকে বিশ্বাস করবে।’

অতঃপর এর সাথে একটি সংবাদ প্রতিবেদনের ছবি যুক্ত করেন তিনি।

এর প্রতিক্রিয়ায় স্মৃতি ইরানি টুইট করেন, ‘স্যার, আপনি ছবিতে যে প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন, তাতে কোথাও ‘২০ কোটির বেশি হবে না’ কথাটি নেই। আমি বিশ্বাস করি, আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না।’

এর উত্তরে ওয়াইসি ফের টুইট করেন, মন্ত্রীর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৩ সালে মুসলিম জনসংখ্যা ছিল ১৯.৭ কোটি। অবশ্যই এর অর্থ হলো, মুসলিমদের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যায়নি। আমি বিশ্বাস করি, শব্দের গোলকধাঁধায় ফেলে আপনিও কাউকে বিভ্রান্ত করতে চান না।

এরপর তিনি এ বিষয়ে আরো কয়েকটি প্রতিবেদনের ছবি যোগ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভায় স্মৃতি ইরানি বলেছিলেন, ২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হবে ১৯.৭ কোটি। এরই পরিপ্রেক্ষিতে এই টুইটার সংঘর্ষ শুরু হয়।

সূত্র : সিয়াসত ডেইলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য