Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করে জেলে যাওয়া হরিশ শিগগিরই মুক্তি পাচ্ছেন

মক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করে জেলে যাওয়া হরিশ শিগগিরই মুক্তি পাচ্ছেন

পবিত্র মক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করে জেলে যাওয়া হরিশ বানগেরা শিগগিরই মুক্তি পাচ্ছেন। কর্নাটকের নাগরিক হরিশ বানগেরা ধর্ম অবমাননার (ব্লাসফেমি) দায়ে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে জেলে আছেন। তিনি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন এবং ভারতে ফিরে আসছেন। মঙ্গলবার এ সংবাদ জানিয়েছে দ্যা সিয়াসাত ডেইলি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের দাম্মামের এক কোম্পানিতে এয়ারকন্ডিশনের মিস্ত্রির কাজ করতেন হরিশ বানগেরা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মক্কা শরীফে রাম মন্দির বানানো হবে।

তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিভিন্ন ব্যক্তি। পরে সৌদি কর্তৃপক্ষের নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।

হরিশ বানগেরা মক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করেই ক্ষান্ত হননি। তিনি সৌদি যুবরাজ ও মুসলিমদের বিভিন্ন পবিত্র স্থান নিয়েও বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগ আছে।

গ্রেফতার হওয়ার আগে তিনি আবার ক্ষমাও চান। তাকে বলতে শোনা যায় যে আমি ভুল করেছি, আমাকে দয়া করে ক্ষমা করেন। আমি আর এ ধরনের পোস্ট আপলোড করব না। আমি মুসলিম ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করুন। আমি আমার কোম্পানি থেকে সমস্যার মুখোমুখি হয়েছি।

কিন্তু কোনো আকুতি-মিনতিই তার গ্রেফতার আটকাতে পারেনি।

এদিকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের (ইসলাম) ধর্মবিরোধী মন্তব্য সহ্য করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য