Sunday, July 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমঙ্গলবার গাজায় ১ বৈঠকে কুরআন শোনাচ্ছেন ৫০০ হাফেজ-হাফেজা

মঙ্গলবার গাজায় ১ বৈঠকে কুরআন শোনাচ্ছেন ৫০০ হাফেজ-হাফেজা

একই বৈঠকে একটানা সম্পূর্ণ কুরআন মুখস্থ শোনানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। খুব অল্প মানুষের পক্ষেই এই কীর্তি গড়া সম্ভব। তবে সুখবর হলো কঠিন এ কাজটিই একসাথে করছেন ফিলিস্তিনের অন্তত ৫০০ জন হাফেজ ও হাফেজা। এর আগে বিশ্বে একসাথে এরকম বিপুল সংখ্যক হাফেজের কুরআন শোনানোর আয়োজন দেখা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে দেশটির গাজা উপত্যকার দু’টি মসজিদে অভিনব এ আয়োজনটি শুরু হয়েছে। মসজিদুত তাকওয়ায় হাফেজরা ও মসজিদুস শাফিতে হাফেজারা কুরআন শোনাচ্ছেন। মাগরিবের নামাজের আগ পর্যন্ত আয়োজনটি অব্যাহত থাকবে।

গাজায় ইসরাইলি বাহিনীর নানা সহিংসতার পরও স্থানীয় ‘সুফুফুল হুফফাজ’ প্রকল্পের অধীনে কুরআন শোনানোর এই আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে। পবিত্র কুরআন হিফজ ও মুখস্থের প্রতি গুরুত্বারোপ করতে আয়োজনটি করা হয়েছে। দু’টি মসজিদেই উৎসবের আমেজে হাফেজরা কুরআন শোনাচ্ছেন।

গাজা উপত্যকার কুরআন-সুন্নাহ কেন্দ্রের প্রধান বেলাল উমাদ জানান, ‘সুফুফুল হুফফাজ’ একটি বিশেষ প্রকল্প। প্রতি বছর এ প্রকল্পের অধীনে অন্তত ১ হাজার হাফেজে কুরআন তৈরি হচ্ছে। প্রথম পর্বে ৫০০ হাফেজের কুরআন শোনার আয়োজন করেছি।

তিনি আরো বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে কুরআনের সংস্কৃতি ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আমরা পরিশ্রম করছি- যাতে তারা হিফজ পড়ে। আমাদের প্রচেষ্টায় যদি একজনও হাফেজ হয়, আমরা স্বার্থক।

সুফুফুল হুফফাজে’র পাশাপাশি কুরআন হিফজের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করতে তাদের কাছে ‘আরো বেশ কিছু প্রকল্প আছে বলেও জানালেন বেলাল উমাদ। তিনি বলেন, এসব প্রকল্পের আওতায় অন্তত ৫০ হাজার শিক্ষার্থী কুরআন হিফজ করছে।

সূত্র : ফিলিস্তিন আলআ’ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য