Wednesday, October 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদে নববীতে বয়স্ক ও অসুস্থদের জন্য ১ হাজার হুইল চেয়ার

মসজিদে নববীতে বয়স্ক ও অসুস্থদের জন্য ১ হাজার হুইল চেয়ার

মদিনা মুনাওরার মসজিদে নববীতে অন্তত ১ হাজার হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সমাগত বয়স্ক ও অসুস্থ মুসল্লিদের সেবাদানের জন্য এ ব্যবস্থা করেছে মসজিদে নববী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার আলআরাবিয়া জানায়, ১ হাজার হুইল চেয়ারের পাশাপাশি মসজিদের অভ্যন্তরে ও আঙ্গিনায় আরো ১০ হাজার সাধারণ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীর মুসল্লিদের জন্য বিভিন্ন সেবামূলক উদ্যোগের মধ্যে চেয়ার সংযোজনও একটি।

আলআরাবিয়া জানায়, প্রতিদিন অন্তত ৯ শ’ অসুস্থ ও বয়স্ক লোক মসজিদে নববীর এসব সেবা গ্রহণ করছেন। এসব ব্যক্তির নামাজের জন্য মসজিদের ভেতর ও আঙ্গিনায় স্বতন্ত্র জায়গা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। যাতে তারা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন।

সূত্র : আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য