Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধানের ‘বিল্ডিং ব্রিজ অ্যাওয়ার্ড’ লাভ

মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধানের ‘বিল্ডিং ব্রিজ অ্যাওয়ার্ড’ লাভ

ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় মর্যাদাপূর্ণ ‘বিল্ডিং ব্রিজ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন ড. মুহাম্মদ বিন আবদুল করিম ঈসা। তিনি ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিউএল)-এর সেক্রেটারি জেনারেল ও ‘দ্য মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নরওয়ের রাজধানী অসলোভিত্তিক এই অ্যাওয়ার্ড সেসব ধর্মীয় নেতৃবৃন্দকে দেওয়া হয়, যারা বিভিন্ন সমাজ, সংস্কৃতি ও জাতির ভেতর মেলবন্ধন তৈরিতে কাজ করেন। ড. মুহাম্মদ বিন আবদুল করিম ঈসা যৌথভাবে ‘বিল্ডিং ব্রিজ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন। তার সঙ্গে অপর দুই ধর্মীয় নেতা হলেন ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেভারেন্ড প্রফেসর ড. আইওয়ান সাউচা এবং ইসরাইলের প্রধান রাব্বি ও ‘দ্য রিলিজিয়াস পিস ইনিসিয়েটিভ’-এর নেতা মাইকেল মেলচিওর।

পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ড. ঈসা ধর্মীয় সহিষ্ণুতার একটি বৈশ্বিক শক্তি। তিনি জাতি ও ধর্মের মধ্যে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠায় একটি স্বতন্ত্র কণ্ঠস্বর। সহিষ্ণুতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রচারে তাঁর অব্যাহত প্রচেষ্টার প্রতি সম্মান জানাতেই এই আয়োজন। সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য