Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমযান উপলক্ষে আমিরাতে ৫৪০ বন্দীকে ক্ষমা

রমযান উপলক্ষে আমিরাতে ৫৪০ বন্দীকে ক্ষমা

আসন্ন রমযান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৫৪০ বন্দীকে ক্ষমা করে দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, এসব বন্দীরা বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাভোগ করছিলেন।

আরব নিউজের প্রতিবেদনে জানা গেছে, সবার মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে প্রেসিডেন্ট বন্দীদের মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা যেমন নতুন জীবন ফিরে পাবে তেমনি তাদের পরিবারের কষ্টও লাঘব হবে।

প্রতি বছরই রমযানকে সামনে রেখে আমিরাতের প্রেসিডেন্ট এমন ক্ষমা করে থাকেন। পরিবারগুলোর মধ্যে সুদৃঢ় বন্ধন, মা ও ছেলে-মেয়েদের মধ্যে সুখ এবং বন্দীদের জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে এ পদক্ষেপ নেন তিনি।

অন্যদিকে চলতি বছর পবিত্র রমজান মাসে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমযান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য