Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররায় অমান্য করায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইইউ

রায় অমান্য করায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইইউ

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু আইসিজের নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখেছে।  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামলা চলতে থাকলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছে। 

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন, ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইউরোপের ২৭ দেশের জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা।ব্রাসেলসে ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন, প্রথমবারের মতো ইইউ-এর বৈঠকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছি।

রবিবার রাফার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শরণার্থীশিবিরে এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার পরপরই বৈঠক বসে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক সাময়িক আদেশে রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন। আদালত বলেন, ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। আইসিজের এই রায়ের ওপর গুরুত্ব দিয়েই তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী।

মার্টিন বলেন, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে, ইসরায়েলকে আইসিজের এসব নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনা অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে।

আইরিশ সংবাদমাধ্যম আরটিই মার্টিনকে উদ্ধৃত করে বলেছে, বেশ কয়েকজন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তা ও মদদদাতা ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়টিও উত্থাপন করেছেন।

 যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগে অনেক ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের সব দেশই বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের প্রধান মিত্র। সূত্র : নিউ আরব

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য