Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররিয়াদের বইমেলায় পবিত্র কাবাঘরের পুরনো গিলাফ

রিয়াদের বইমেলায় পবিত্র কাবাঘরের পুরনো গিলাফ

সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৩। ৫০ হাজার বর্গমিটারের এই মেলায় প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি, পুরনো জিনিস ও চিত্রকর্ম আছে। এ ছাড়া কোরআনের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ইবনে কাসিরের একটি পুরনো কপি, মসজিদ-ই-নববীর কয়েকটি মোমবাতি ও লণ্ঠন আছে। তবে এবারের প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু পবিত্র কাবাঘরের ৯৮ বছর আগের পর্দা, যা দেখতে কিং আবদুল আজিজ কমপ্লেক্সের স্টলে দর্শকরা ভিড় করছে প্রতিদিন।

মদিনায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কর্মরত আইমান ফকেহে বলেন, ‘এ বছর আমরা মেলার প্রদর্শনীতে পবিত্র কাবার পর্দা (গিলাফ) রেখেছি। ৯৮ বছরের পুরনো এই পর্দায় আরবিতে লেখা রয়েছে, ‘খাদিমুল হারামাইন আশ-শরিফাইন মালিক আবদুল আজিজ বিন আবদুল রহমান আল-সাউদ’। এ ছাড়া পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি, ফিকাহ, আকিদা, ভূগোল, গণিতসহ আরবি ভাষায় বিভিন্ন নথি রয়েছে। এসব পাণ্ডুলিপি ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সাউদ দান করেছেন।


আইমান ফকেহে আরো বলেন, সুনানে আবু দাউদের হাজার বছরের পুরনো একটি পাণ্ডুলিপি প্রদর্শনীতে রয়েছে। আহমেদ বিন সাহল আল-বালখির হাজার বছর আগে লেখা ‘মেনশন ডিস্টেনসেস অ্যান্ড পিকচার্স অব রিজিয়ন’ বইটিও রয়েছে। এ ছাড়া হিব্রু ভাষায় লেখা তাওরাতের পাণ্ডুলিপিও বইমেলার আরেক আকর্ষণ। কাচের কেসের ভেতরে রাখা পাণ্ডুলিপিটি দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা।

মেলায় বিশেষ প্যাভিলিয়নে থাকা ২৫টি দুর্লভ পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।
গত ২৮ সেপ্টেম্বর রিয়াদ আন্তর্জাতিক বইমেলা শুরু হয়। ১০ দিনব্যাপী এই বইমেলায় অংশ নেয় ৩২টি দেশের এক হাজার ৮০০ প্রকাশনী। মেলা আগামী শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত চলবে। দুই শতাধিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা, বক্তৃতা, প্রশ্নোত্তর, কবিতা সন্ধ্যা, শিল্প-সংস্কৃতিবিষয়ক নানা আয়োজন।

এবারের মেলায় ১০ লাখের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। মেলার পাঠক উৎসবে গেস্ট অব অনার হিসেবে রয়েছে ওমান। এতে সৌদি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের তত্ত্বাবধানে ‘অ্যান ইন্সপাইরিং ডিস্টিনেশন’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য