Tuesday, November 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররেডিওতে ক্রিকেট নিয়ে সব আয়োজন নিষিদ্ধ করল তালেবান

রেডিওতে ক্রিকেট নিয়ে সব আয়োজন নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটসংক্রান্ত সব ধরনের সংবাদ ও অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এখন থেকে ম্যাচের ধারাভাষ্য, ক্রিকেটের খবর কিংবা কোনো দলের জয়ের সংবাদও সম্প্রচার করা যাবে না।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান জানান, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একটি স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’

নিরাপত্তার কারণে রেডিও কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহারে এমন নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চেয়েছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য