Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররেডিও শুনে ৭০ বছরের অন্ধ বৃদ্ধের কোরআন হিফজ

রেডিও শুনে ৭০ বছরের অন্ধ বৃদ্ধের কোরআন হিফজ

রেডিও শুনে শুনে কোরআন হিফজ করেছেন সিরিয়ার অন্ধ বৃদ্ধ মুহাম্মদ আল-নায়িস। তার বয়স এখন ৭০ বছর। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাস্তুচ্যূত হয়ে বর্তমানে একটি শরণার্থী ক্যাম্পে অবস্থান করছেন। মুহাম্মদ আল-নায়িস মাত্র পাঁচ বছর বয়সে তাঁর দৃষ্টিশক্তি হারান। তবে শৈশব থেকেই জ্ঞানার্জনে অদম্য। দৃষ্টি লোপ পাওয়া তার জ্ঞানার্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। বরং তার জ্ঞানের বিস্তৃত পরিধির কারণে স্থানীয়রা নায়িসকে ‘পূর্ণাঙ্গ বিশ্বকোষ’ বলে থাকে। কেননা তিনি সাগর, মহাসগর, নদী, রাজধানী, রাষ্ট্রপ্রধানদের নাম মুখস্থ রাখে। এ ছাড়া তিনি মানবেতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন। আল-নায়িস একটি ছোট রেডিও এবং অডিও রেকর্ডারের সাহায্যে বারবার তিলাওয়াত শুনে হিফজ সম্পন্ন করেছেন। রেডিওটি শৈশব থেকে তার সঙ্গী।

বৃদ্ধ নায়িসের জীবন অত্যন্ত সংকটে কেটেছে বলেই তিনি জানিয়েছেন। কেননা তিনি ২০ বছর বয়সে বিয়ে করেন এবং একাধিক সন্তান লাভ করেন। তিনি মনে করেন, দৃষ্টি হারানোর চেয়ে ঘর হারানোর অনেক বেশি কষ্টের। কেননা প্রিয় মাতৃভূমির অলিগলি যা তিনি হৃদয়ের ক্যানভাসে লিখে রেখেছেন তা ছেড়ে একটি শরণার্থী শিবিরে একাকিত্বের কষ্ট অনুভব করেন।

সূত্র : সাহাফাতু কাতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য