Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুলাইমান (আ.)-এর আংটি চুরি ও রাজত্ব হরণ

সুলাইমান (আ.)-এর আংটি চুরি ও রাজত্ব হরণ

কথিত আছে, সুলাইমান (আ.)-এর নাকি জাদুর আংটি আছে। এ ব্যাপারে বলা হয়ে থাকে, সুলাইমান (আ.) একজন মহিলাকে বিয়ে করেন। ওই মহিলা তাঁর গৃহে তাঁর অগোচরে মূর্তিপূজা করত। আর সুলাইমানের রাজত্ব ছিল তাঁর আংটির কারণে। একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তাঁর ওই স্ত্রী ‘আমীনা’র কাছে রেখে যান। এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় ও তার কাছ থেকে আংটিটি নিয়ে নেয়। অতঃপর সুলাইমান বেরিয়ে এসে দেখেন তাঁর সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সুলাইমান (আ.)-কে অস্বীকার করে। অতঃপর ৪০ দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার হয়। অতঃপর সুলাইমান (আ.) তাঁর আংটি পরিধান করে রাজ আসনে পুনরায় অধিষ্ঠিত হন।

এই গল্পটির কোনো প্রমাণ নেই। উলামায়ে কিরাম তা ভ্রান্ত ও বাতিল বলে প্রত্যাখ্যান করেছেন। এতে অনেক অসংগতি রয়েছে, যা একজন নবীর ব্যাপারে কখনো সংগত নয়। (আশ-শিফা, কাজি ইয়াজ ২/১৬২)

আল্লামা ইবনে কাসির (রহ.) গল্পটি ইহুদি-খ্রিস্টানদের কল্পিত কথা বলে প্রত্যাখ্যান করেছেন। (তাফসিরে ইবনে কাসির ৭/৬৭)

এ ছাড়া অনেক আজগুবি কথা রটিত আছে, তিনি নাকি জাদুর শক্তির বলে সব কিছুকে অনুগত করেন। তাঁর সিংহাসনের নিচে জাদুর জিনিস লুকায়িত ছিল। এসব কথা কুফরি। এগুলো নবীদের মর্যাদা পরিপন্থী এবং ইসরায়েলি কল্পকাহিনিমাত্র। (আল-ইসরাঈলিয়াত ওয়াল মাওদূয়াত ফী কুতুবিত তাফসির ১/২৭১)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য