Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশান্ত হোন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই : মাহফুজ...

শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই : মাহফুজ আলম

সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ কথা জানান অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টে তিনি লিখেছেন, থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।

উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।

তিনি মনে করেন, এটা একটি দীর্ঘমেয়াদী লড়াই। তিনি বলেন, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো।

মাহফুজ আলম বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের ওপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য