Friday, June 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৩২ নম্বরের বাড়ি ধ্বংসের নিন্দা জানালো ভারত

৩২ নম্বরের বাড়ি ধ্বংসের নিন্দা জানালো ভারত

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেয়ায় নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই নিন্দা জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ই ফেব্রয়ারি ধ্বংস করে দেয়া হয়েছে। এটা নিন্দনীয়। তিনি আরও বলেন, দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা। এই ভাঙচুরের কড়া নিন্দা জানানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য