সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। ”
গতকাল নোয়াখালীর সুবর্ণচরের স্বর্ণদ্বীপে ৬৬ পদাতিক ডিভিশন আয়োজিত যৌথ ম্যানুভার অনুশীলন-২০২২-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনের সমাপনী বক্তব্যে এবং কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন।
